মানিকগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

0
20
মানিকগঞ্জে ৬ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মানিকগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ছয় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) বিকেলে সদর উপজেলার দিঘী ইউনিয়নের ঢাকা–আরিচা মহাসড়কের মুলজান এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা নুরুল কবির (২৭) ও মফিজ আলম (২৩)।

পুলিশ জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here