শেখ হাসিনার সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব

0
13
শেখ হাসিনার সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাব তলব

শেখ হাসিনার সরকারের সাবেক দুই মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও তোফাজ্জল হোসেন মিয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। শনিবার (৭ মার্চ) বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএফআইইউ থেকে সম্প্রতি ব্যাংকগুলোতে পাঠানো এক চিঠিতে তাদের পিতামাতার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করে তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক লেনদেনের তথ্য পাঠাতে বলা হয়েছে। এই নির্দেশনায় তোফাজ্জল হোসেন মিয়ার স্ত্রী আফরোজা খান ও ছেলে সারাফ ইসলামের ব্যাংক হিসাবের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

আবুল কালাম আজাদ এর আগে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, বিদ্যুৎ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামালপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি গ্রেপ্তার হন।

অন্যদিকে, তোফাজ্জল হোসেন মিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে কাজ করেছেন। ২০২২ সালের ৮ ডিসেম্বর তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৭ আগস্ট তার নিয়োগ বাতিল করা হয়। তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here