মধ্যপ্রাচ্যে ইরানি হামলার ঘটনায় জরুরি বৈঠকে বসছে আরব লীগ

0
22
মধ্যপ্রাচ্যে ইরানি হামলার ঘটনায় জরুরি বৈঠকে বসছে আরব লীগ

মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ভূখণ্ডে সাম্প্রতিক ইরানি হামলার ঘটনা নিয়ে আলোচনা করতে আগামীকাল রোববার (৮ মার্চ) জরুরি বৈঠকে বসছেন আরব লিগের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির সহকারী মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিসরের অনুরোধে এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে ইরানি আগ্রাসনের বিরুদ্ধে আরব দেশগুলোর সমন্বিত পদক্ষেপ ও করণীয় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here