Home জাতীয় খালেদা জিয়া পেলেন মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার, গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

খালেদা জিয়া পেলেন মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার, গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

খালেদা জিয়া পেলেন মরণোত্তর ‘অদম্য নারী’ পুরস্কার, গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘বিশেষ অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়েছে।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর পক্ষে এই মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা স্মারক ব্যারিস্টার জাইমার হাতে তুলে দেন।

এ বছর খালেদা জিয়াসহ মোট ছয়জন নারীকে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার’ প্রদান করা হয়েছে। নারীর ক্ষমতায়ন, সমাজসেবা এবং জাতীয় উন্নয়নে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here