Home জাতীয় চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ

চট্টগ্রাম বন্দরে ভিড়েছে গ্যাস ও তেলবাহী ৮ জাহাজ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেও বাংলাদেশে স্বস্তির খবর। আজ রোববার (৮ মার্চ) সকালে জ্বালানিবাহী আটটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই যুদ্ধের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালি নিরাপদে অতিক্রম করেছিল বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের প্রভাবে বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এর আগে প্রণালি অতিক্রম করা জাহাজগুলো বাংলাদেশে পৌঁছাতে সক্ষম হলেও পরবর্তী জাহাজগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন বন্দর, বিশেষ করে সৌদি আরব, কাতার ও দুবাইয়ে আটকা পড়েছে।

এদিকে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দীর্ঘ সময় ধরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকলে বাংলাদেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে বিকল্প সরবরাহ ব্যবস্থা নিয়ে চিন্তা-ভাবনা করার পরামর্শ দিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here