১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

0
26
১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

শবে কদর ও ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৮ মার্চ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতা-বহির্ভূত থাকবে।

এছাড়া হাসপাতাল, জরুরি চিকিৎসাসেবা, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও খোলা থাকবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম সম্পর্কে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

অন্যদিকে বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here