ইমাম-মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী ভাতা দেবে সরকার

0
23
ইমাম-মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানী ভাতা দেবে সরকার

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মের গুরুদের জন্য মাসিক সম্মানী ভাতা চালুর ঘোষণা দিয়েছে সরকার।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন এই সিদ্ধান্তের আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসিক ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ইমাম ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানী পাবেন।

একইভাবে অন্যান্য ধর্মের উপাসনালয়ের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার টাকা; এতে বিহার অধ্যক্ষ ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন। এছাড়া প্রতিটি চার্চের জন্যও ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা পালক বা যাজককে ৫ হাজার টাকা এবং সহকারী পালক বা যাজককে ৩ হাজার টাকা করে প্রদান করা হবে।

উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ জানান, ধর্মীয় নেতাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here