Home আইন-আদালত জুলাই গণঅভ্যুত্থান মামলা: ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে  সিআইডি বিশেষজ্ঞের সাক্ষ্য

জুলাই গণঅভ্যুত্থান মামলা: ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে  সিআইডি বিশেষজ্ঞের সাক্ষ্য

জুলাই গণঅভ্যুত্থান মামলা: ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে  সিআইডি বিশেষজ্ঞের সাক্ষ্য

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিশেষজ্ঞ।

রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের একক বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

এদিন মামলার নবম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন সিআইডির ডিজিটাল ফরেনসিক ল্যাবের উপপরিদর্শক শাহেদ জোবায়ের লরেন্স। তিনি আদালতে উদ্ধারকৃত আলামতের যাচাই-বাছাইয়ের বিস্তারিত বর্ণনা তুলে ধরেন। জবানবন্দি শেষে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাকে জেরা করেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সুলতান মাহমুদ ও সহিদুল ইসলাম সরদার।

গত ১৭ ফেব্রুয়ারি এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ওই দিন প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছিলেন শহীদ আসিফ ইকবালের বাবা এমএ রাজ্জাক। ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ নম্বর এলাকায় তার ছেলে নিহত হন।

মামলায় পলাতক অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

গত ২২ জানুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় এবং ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here