Home সর্বশেষ রাজশাহীতে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২

রাজশাহীতে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২

রাজশাহীতে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ২

রাজশাহীর বাঘা উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ মার্চ) সকাল ৭টার দিকে বাঘা-লালপুর সড়কের চন্ডিপুর এলাকায় হযরত আলীর বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৪৫), একই উপজেলার বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস (৫৫) এবং আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রকেনা বেগম (৯০)।

আহতরা হলেন—আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহাজান আলী (৩৫) এবং চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম (৫০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি নওপাড়া গ্রাম থেকে পাঁচজন যাত্রী নিয়ে বাঘার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ভটভটি জব্দ করে থানায় নিয়ে এসেছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here