টিএসসিতে নারীকে লাঞ্ছনা: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

0
30
টিএসসিতে নারীকে লাঞ্ছনা: ঢাবির তিন শিক্ষার্থী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার দায়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত তিন শিক্ষার্থী হলেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শাহরিয়ার ইসলাম তুষার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের রাকিব আহমেদ এবং নৃবিজ্ঞান বিভাগের শাহরিয়ার তানজিল।

জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুই নারী ও তাদের সঙ্গে থাকা দুই ব্যক্তিকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ওই ঘটনার প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি অভিযুক্তদের সংশ্লিষ্টতা খুঁজে পায়। কমিটির সুপারিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ অভিযুক্তদের ছয় মাসের জন্য বহিষ্কারের আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here