নেপাল সরকার ও জনগণকে তারেক রহমানের অভিনন্দন

0
25
নেপাল সরকার ও জনগণকে তারেক রহমানের অভিনন্দন

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে প্রতিবেশী দেশ নেপালের সংসদীয় নির্বাচন। এ উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজে এ অভিনন্দন বার্তা দেন তিনি।

পোস্টে তারেক রহমান লিখেছেন, ৫ মার্চ অনুষ্ঠিত সফল ও শান্তিপূর্ণ সংসদীয় নির্বাচনের জন্য নেপাল সরকার এবং জনগণকে অভিনন্দন। এই গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুশীলন নেপালি জনগণের আকাঙ্ক্ষা এবং স্থিতিস্থাপকতা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের শক্তিকে প্রতিফলিত করে।

তিনি আরও লিখেছেন, ‌‌বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের নতুন সরকার নেপালের জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছে। আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ভালো হবে।

দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here