‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
24
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশে প্রথমবারের মতো ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই মানবিক সহায়তা কর্মসূচির সূচনা করেন।

এই কার্ডের মাধ্যমে তালিকাভুক্ত নারীরা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানস্থলে পৌঁছালে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয় এবং বিএনপির দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’ পরিবেশন করা হয়।

সংগীতের সুরের সঙ্গে তাল মিলিয়ে প্রধানমন্ত্রীসহ উপস্থিত সকলে করতালির মাধ্যমে সংহতি প্রকাশ করেন। সমাজকল্যাণ সচিব ড. আবু ইউসুফ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।

কর্মসূচির প্রথম পর্যায়ে পারভীন বেগম নামের এক নারীর হাতে ফ্যামিলি কার্ড হস্তান্তরের মাধ্যমে এই ঐতিহাসিক যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী। কার্ড হাতে পেয়ে আবেগপ্লুত এক নারী জানান, তাঁরা কখনো কল্পনাও করেননি এমন সহায়তা পাবেন। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বলেন, “আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে ভালো রাখেন এবং তিনি সবসময় গরিবের পাশে থাকতে পারেন।”

সরকারের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here