মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু

0
16
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় নিয়ন্ত্রণ কক্ষ চালু

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ মার্চ) মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ১০ মার্চ থেকে আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণ কক্ষটি চালু থাকবে। সেখানে তিন শিফটে মোট ২১ জন কর্মকর্তা ও ৪২ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল্যাণ সেন্টারে (লিফটের ৭) নিয়ন্ত্রণ কক্ষটি স্থাপন করা হয়েছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের বিদ্যমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী বিদেশে অবস্থিত শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন। পাশাপাশি নির্ধারিত ছক অনুযায়ী তথ্য সংগ্রহ করে তা ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে নিয়মিতভাবে জমা দেবেন।

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং সংশ্লিষ্ট তথ্য সমন্বয়ের লক্ষ্যে এই নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here