চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর বৈঠক

0
20
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বিদ্যুৎমন্ত্রীর বৈঠক

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং জ্বালানি খাতে বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে চীনা রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান, বাংলাদেশের পক্ষ থেকে জ্বালানি খাতে আরও ব্যাপক বিনিয়োগের প্রত্যাশা করা হয়েছে। বর্তমান সরকার বিশেষ করে সৌরবিদ্যুৎ প্রকল্পের ওপর গুরুত্ব দিচ্ছে এবং চীন কীভাবে এই খাতে তাদের প্রযুক্তি ও বিনিয়োগ আরও বাড়াতে পারে, সে বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে চীনের বর্তমান অংশীদারিত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সহযোগিতা আরও সুদূরপ্রসারী করার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমও বৈঠকে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here