দুদকের মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি

0
20
দুদকের মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ প্রদান করেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং অ্যাডভোকেট মোনায়েম নবী শাহীন। আদেশের পর আইনজীবী মোনায়েম নবী শাহীন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, এই জামিনের ফলে সাবেক প্রধান বিচারপতির কারামুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই।

সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। গত রোববারও তিনি তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি ও হত্যা মামলাসহ সংশ্লিষ্ট চার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন। সর্বশেষ দুদকের মামলায় জামিন পাওয়ায় তার মুক্তি নিশ্চিত হলো।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর তিনি দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১১ সালের ১৭ মে অবসরে যান। পরবর্তীকালে তিনি টানা তিন মেয়াদে আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here