জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে সহায়তা চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী

0
17
জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে সহায়তা চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে সহায়তা চেয়েছে বাংলাদেশ। আপদকালীন পরিস্থিতি সামাল দিতে ভারত থেকে ডিজেল সরবরাহ বাড়ানোর জন্য এই অনুরোধ জানানো হয়েছে।

বুধবার বিকেলে সচিবালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকের বিষয়ে বিস্তারিত জানিয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সহায়তার জন্য বাংলাদেশ সরকারের জ্বালানি মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। তিনি এই চিঠি দ্রুত ভারত সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেবেন। সংকটের সময়ে বাংলাদেশের পাশে থাকার এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ভারত ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তিনি ইঙ্গিত দেন।

হাই কমিশনার আরও জানান, বর্তমানে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার আওতায় পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে প্রতি মাসে ১৫ হাজার টন ডিজেল সরবরাহ করা হচ্ছে। তবে বাংলাদেশ সরকার বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই সরবরাহ ব্যবস্থাকে আরও দীর্ঘমেয়াদী এবং নিরবচ্ছিন্ন করার জন্য ভারতের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here