ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

0
26
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদরদপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তর এবং কয়েকটি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দুটি বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত শিন বেট গোয়েন্দা সংস্থার সদরদপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, হামলায় ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ইভনের পশ্চিমে অবস্থিত পালমাহিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) অংশ নেয় বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই হালকা আঘাত পেয়েছেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৫ জনে।

এদিকে কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ড্রোন আঘাত হেনেছে। এতে বিমানবন্দরের অবকাঠামোর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এসব হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা, এএফপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here