ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু

0
17
ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল ফিতর শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার (১৩ মার্চ)। প্রথম দিনে বিক্রি করা হবে আগামী ২৩ মার্চের ট্রেনযাত্রার টিকিট।

বাংলাদেশ রেলওয়ে আগের মতো এবারও আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় দিচ্ছে। যাত্রীদের সুবিধার্থে সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

শুক্রবার সকাল ৮টা থেকে অনলাইনে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে। আর একই দিনে দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেলওয়ের ঘোষিত সূচি অনুযায়ী, ২৪ মার্চের টিকিট বিক্রি হবে ১৪ মার্চ, ২৫ মার্চের টিকিট ১৫ মার্চ, ২৬ মার্চের টিকিট ১৬ মার্চ, ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ, ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ এবং ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ দেওয়া হবে।

এ ছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট পরে বিক্রি করা হবে। পাশাপাশি নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।

ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারেই কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন নেয়ার সুযোগ থাকবে। এসব টিকিট ফেরত দেওয়া যাবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here