জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

0
9
জাতীয় গ্রিডে ত্রুটি: আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

জাতীয় গ্রিড লাইনে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর আড়াইটা থেকে এই ইউনিট দুটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয়। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী পরিচালক (পরিচালন ও সংরক্ষণ) মোহা. আব্দুল মজিদ গণমাধ্যমকে জানান, কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বর্তমানে তিনটি ইউনিট সচল থাকলেও দুপুরে গ্রিড লাইনে ত্রুটি দেখা দিলে ৪৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ‘নর্থ’ এবং ৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ‘ইস্ট’ ইউনিটের উৎপাদন হঠাৎ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইউনিটগুলো পুনরায় সচল করতে কারিগরি বিশেষজ্ঞ দল ইতোমধ্যে কাজ শুরু করেছে। ৪৫০ মেগাওয়াট নর্থ ইউনিটটি দ্রুততম সময়ের মধ্যে বা ঘণ্টা খানেকের মধ্যে চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে ৪০০ মেগাওয়াট ইস্ট ইউনিটের ত্রুটিটি বেশ জটিল হওয়ায় এ বিষয়ে জার্মানির সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

কারিগরি জটিলতা নিরসন করে এই ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরতে অন্তত তিনদিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here