মেধাকে প্রাধান্য দিয়ে তদবিরমুক্ত নিয়োগের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের

0
9
মেধাকে প্রাধান্য দিয়ে তদবিরমুক্ত নিয়োগের প্রতিশ্রুতি মির্জা ফখরুলের

তদবিরকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে মেধাকেই সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঠাকুরগাঁও জেলা সমিতি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চাকরির বর্তমান বাজারকে অত্যন্ত প্রতিযোগিতামূলক ও কঠিন হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু সরকারি চাকরির ওপর নির্ভর না করে তরুণদের আত্মকর্মসংস্থান তৈরির দিকে মনোযোগী হতে হবে। বেকারত্ব দূরীকরণে তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে এবং তাদের জন্য নতুন কর্মক্ষেত্র সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেশ কিছু বড় প্রকল্পের প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, ঠাকুরগাঁওয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং জেলাজুড়ে ফোরলেন মহাসড়ক নির্মাণসহ নানাবিধ অবকাঠামোগত উন্নয়ন কাজ দ্রুত শুরু করা হবে। উত্তরবঙ্গের এই জনপদকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত করে গড়ে তোলার লক্ষ্যে তাঁর মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here