‘স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে’

0
16
‘স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে’

স্বাধীনতার ৫৫ বছর পরও দেশে মুক্তিযোদ্ধা ও রাজাকারের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “স্বাধীনতার ৫৫ বছর পরও মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক রয়েছে, একইভাবে রাজাকারদের তালিকা নিয়েও বিতর্ক রয়েছে। এসব বিতর্কের অবসানে সরকার কাজ করতে চায়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের অহংকার এবং হাজার বছরের অর্জন।”

তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাই এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলে জানান আহমেদ আজম খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here