নির্বিঘ্ন ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬ টি ফেরি

0
14
নির্বিঘ্ন ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলবে ১৬ টি ফেরি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাজবাড়ী জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এবারের ঈদযাত্রায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপারের জন্য বহরে থাকছে ১৬টি ফেরি এবং ২০টি লঞ্চ। যাত্রীদের ভোগান্তি কমাতে দৌলতদিয়া প্রান্তের ৩, ৪ ও ৭ নম্বর ঘাট সচল রাখা হচ্ছে। নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে ঈদের আগে ও পরে মোট ১০ দিন বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে ঘাটে পর্যাপ্ত আলোকসজ্জা, ওয়াশ ব্লক, ব্রেস্ট ফিডিং কর্নার এবং বাইপাস সড়কে বিশেষ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

যানজট এড়াতে পন্টুনে রিকশা বা ইজিবাইক ওঠা বন্ধ রাখার পাশাপাশি স্পিডবোটের নৈশকালীন চলাচলও স্থগিত থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি টার্মিনালে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হচ্ছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ, ডিবি ও নৌ-পুলিশের একাধিক টিম সার্বক্ষণিক কাজ করবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় এবার যাত্রীরা কোনো রকম ভোগান্তি ছাড়াই বাড়িতে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here