গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষিত, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

0
8
গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষিত, অভিযুক্ত যুবক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোমিন মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ভুক্তভোগী কিশোরী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে জগন্নাথপুর গ্রামের মৃত গেন্দেলার ছেলে মোমিন মিয়া ওই শিক্ষার্থীকে কৌশলে একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত মোমিন স্থানীয় চাঁদপাড়া বাজারের একটি হোটেলের শ্রমিক হিসেবে কর্মরত। ঘটনার পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় জনতা মোমিনকে আটকে রেখে পুলিশে খবর দিলে রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর পরিবার মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে। লিখিত এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here