শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে ৫ রেস্টুরেন্টকে জরিমানা

0
20
শায়েস্তাগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশনের দায়ে ৫ রেস্টুরেন্টকে জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক যৌথ অভিযানে পাঁচটি রেস্টুরেন্টকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার পরিচালিত এই মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর রান্নাঘর, নোংরা পরিবেশ, ভেজাল তেলের ব্যবহার এবং খাবারে ক্ষতিকর টেক্সটাইল রং মেশানোর মতো গুরুতর অভিযোগের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে পানাহার রেস্টুরেন্ট ও ধানসিঁড়ি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা করে, আল খলিফা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং শাহজালাল লাইভ বেকারি ও হাঁসের বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহেদুল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরাকায়স্তসহ পুলিশ ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে নিরাপদ খাবার নিশ্চিত করতে এ ধরনের কঠোর তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here