ইরানের কাছে তথ্য পাচারের অভিযোগে বাহরাইনে ৫ জন গ্রেপ্তার

0
19
ইরানের কাছে তথ্য পাচারের অভিযোগে বাহরাইনে ৫ জন গ্রেপ্তার

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কাছে দেশের সংবেদনশীল তথ্য পাঠানোর অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাহরাইন। রোববার (১৫ মার্চ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। 

বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বয়স ২৫ থেকে ৩৯ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা বাহরাইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এবং বেশ কিছু হোটেলের ছবি ও অবস্থানসংক্রান্ত গোপনীয় তথ্য সংগ্রহ করে ইরানি বাহিনীর কাছে পাঠিয়েছিলেন। কর্তৃপক্ষের আশঙ্কা, এসব তথ্য ব্যবহার করে ওই স্থানগুলোতে নাশকতামূলক হামলার পরিকল্পনা করা হতে পারে।

তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন ইরানের বিপ্লবী গার্ডের প্রশিক্ষণ শিবিরে সরাসরি নিবিড় প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। বাহরাইনের নিরাপত্তা বাহিনী এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর বড় হুমকি হিসেবে দেখছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

সূত্র: আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here