ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।
মোঃ আকরামুল হাসান, ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার থেকে তাকে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/2 IC) হিসেবে পদায়ন করা হয়েছে।
আহম্মদ আলী, উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার থেকে তাকে উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/2 IC) করা হয়েছে।
মীর আসাদুজ্জামান, রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার থেকে তাকে রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/2 IC) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
রব্বানী হোসেন, ডিএমপি সদরদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পূর্বে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এসি) থেকে তাকে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।
মু. আল-আমিন সরকার, ডিএমপি সদরদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পূর্বে খিলগাঁও জোনের এসি) থেকে তাকে উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
মীর মুহসীন মাসুদ রানা, ডিএমপি সদরদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পূর্বে সবুজবাগ জোনের এসি) থেকে তাকে ডেমরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।