জ্বালানি তেলের অবৈধ লেনদেন রোধে প্রতিমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

0
32
জ্বালানি তেলের অবৈধ লেনদেন রোধে প্রতিমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

চোরাইভাবে জ্বালানি তেল সরবরাহ, ক্রয়-বিক্রয় কিংবা মজুদের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম ডিপো আকস্মিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ডিপোর সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি তেল সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং সরবরাহ প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বা প্রতিবন্ধকতা রয়েছে কি না তা খতিয়ে দেখেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করে জানান, জ্বালানি খাতের শৃঙ্খলা ফেরাতে অবৈধ লেনদেন ও চোরাচালান বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

ডিপোর তেল সরবরাহ প্রক্রিয়া ও তদারকি ব্যবস্থা উন্নত করার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেলের প্রতিটি ড্রপের হিসাব স্বচ্ছ রাখা জরুরি। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে সাধারণ গ্রাহকরা যেন ভোগান্তির শিকার না হন, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।

পরিদর্শন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here