পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনসিটিএডি মহাসচিবের সাক্ষাৎ

0
22
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনসিটিএডি মহাসচিবের সাক্ষাৎ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএনসিটিএডি মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান।

সোমবার (১৬ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ের মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উভয় নেতা পর্যবেক্ষণ করেন যে, এই সংঘাত বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং জ্বালানি বাজারে অস্থিরতা ইতিমধ্যে উন্নয়নশীল দেশগুলোকে, বিশেষ করে তাদের মধ্যে দরিদ্রতম দেশগুলোতে নেতিবাচকভাবে প্রভাবিত করছে, যারা বছরের পর বছর ধরে অগ্রগতির বিপরীত পরিস্থিতি প্রত্যক্ষ করছে।

এ সময় তারা সব সকল পক্ষকে উত্তেজনা পরিহার করে জরুরি ভিত্তিতে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানান।

উল্লেখ্য, কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদের প্রার্থী। অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতির পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই নেতা নিজ নিজ প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here