ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
গতকাল সোমবার রাতে এক হামলায় সোলাইমানি নিহত হন বলে জানিয়েছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইরান।
আজ মঙ্গলবার এপি ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইসরায়েলি বাহিনী জানায়, সোলাইমানির নিহত হওয়ার ঘটনা ইরানের সামরিক নিয়ন্ত্রণ কাঠামোর জন্য একটি ‘বড় ধাক্কা’। ইরানি কমান্ডারদের বিরুদ্ধে ‘শক্তি প্রয়োগ অব্যাহত’ থাকবে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও।