ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা: ‘স্পেশাল ড্রাইভ’-এর ঘোষণা

0
14
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা: ‘স্পেশাল ড্রাইভ’-এর ঘোষণা

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এই গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে চলমান এবং অতীতে দায়ের হওয়া সকল ধর্ষণ মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় যৌথভাবে একটি ‘স্পেশাল ড্রাইভ’ বা বিশেষ অভিযান পরিচালনা করবে।

সচিব আরও জানান, প্রধানমন্ত্রী সমাজ থেকে ধর্ষণ প্রবণতা নির্মূলে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সকল আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মূলত বিচারিক দীর্ঘসূত্রতা কমিয়ে অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতেই সরকারের পক্ষ থেকে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here