জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
19
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই বাংলা এ কে ফজলুল হক হলের একটি কক্ষ থেকে প্রত্নতত্ত্ব বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) হলের ৪১৩ নম্বর কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম অরূপ রতন কনিস্ক, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০তম ব্যাচের ছাত্র ছিলেন। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।

হল সূত্রে জানা গেছে, কক্ষের ভেতরে অরূপের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার সহপাঠীরা তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। তবে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো উর্ধ্বতন কর্মকর্তাকে ঘটনাস্থলে দেখা যায়নি বলে জানা গেছে।

মেধাবী এই শিক্ষার্থীর এমন মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্তের অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here