মেহেদি উৎসবে দেব-রুক্মিণী: টলিপাড়ায় কি তবে বিয়ের সানাই?

0
16
মেহেদি উৎসবে দেব-রুক্মিণী: টলিপাড়ায় কি তবে বিয়ের সানাই?

টলিউডের জনপ্রিয় জুটি দেব ও রুক্মিণী মৈত্রর দীর্ঘ এক দশকের সম্পর্ক এবার কি তবে ছাদনাতলায় গড়াতে চলেছে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেবের শেয়ার করা কিছু ছবি নেটদুনিয়ায় এমন গুঞ্জনই উসকে দিয়েছে। ছবিতে এই তারকা জুটিকে একে অপরের সান্নিধ্যে একটি ঘরোয়া মেহেদি উৎসবে মেতে থাকতে দেখা গেছে। ভক্তদের নজর কেড়েছে দেবের হাতের তালু, যেখানে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে রুক্মিণীর নাম।

নিজেদের রসায়ন আর খুনসুঁটিতে ভরা এই মিষ্টি মুহূর্তগুলো ভক্তদের মনে কৌতূহল বাড়িয়ে দিয়েছে। অনেকেই ধরে নিচ্ছেন, দীর্ঘদিনের এই ‘ওপেন সিক্রেট’ প্রেম এবার পরিণয়ে রূপ নিতে যাচ্ছে। কমেন্ট বক্সে অনুরাগীদের আগাম শুভেচ্ছাবার্তার ঢল নেমেছে। তাদের চোখের ভাষা আর গভীর ঘনিষ্ঠতা যেন নতুন কোনো শুরুরই ইঙ্গিত দিচ্ছে।

রুক্মিণী এর আগে হাসিমুখে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দেব যখন প্রথম তার বাবার সঙ্গে দেখা করেছিলেন, তখন নিজের পরিচয় দিয়েছিলেন একজন ‘ইঞ্জিনিয়ার’ হিসেবে। পর্দার সুপারস্টার এবং রাজনীতির ব্যস্ততাকেও তিনি বিনয়ের সাথে ‘একটু-আধটু কাজ’ বলে উল্লেখ করেছিলেন। সেই সরলতা আর গভীর ভালোবাসার রসায়নই এখন তাদের বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে কি না, তা নিয়ে টলিপাড়ায় চলছে জোর চর্চা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here