চ্যানেল আই প্রাঙ্গণে অভিনেতা শামস সুমনের প্রথম জানাজা সম্পন্ন

0
21
চ্যানেল আই প্রাঙ্গণে অভিনেতা শামস সুমনের প্রথম জানাজা সম্পন্ন

পর্দা কাঁপানো যে হাসিমাখা মুখটি দীর্ঘকাল দর্শকদের মুগ্ধ করে রেখেছে, আজ সেই মুখটিই নিথর দেহে তার দীর্ঘদিনের কর্মস্থল চ্যানেল আই প্রাঙ্গণে।

প্রিয় অভিনেতা শামস সুমনকে শেষবারের মতো একনজর দেখতে বুধবার (১৮ মার্চ) সকালে সেখানে জড়ো হন তাঁর সহকর্মী, নির্মাতা, স্বজন ও অগণিত ভক্ত। প্রিয় মানুষের বিদায়ে পুরো প্রাঙ্গণ জুড়ে নেমে আসে এক নিস্তব্ধতা, যা কেবল উপস্থিতদের কান্নার শব্দে মাঝে মাঝে ভেঙে যাচ্ছিল।

চ্যানেল আই প্রাঙ্গণে অভিনেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে সহযোদ্ধারা তাদের প্রিয় মানুষটিকে বিদায় জানাতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন। শুটিং সেটের অমলিন স্মৃতি আর প্রাণবন্ত আড্ডার কথা মনে করে অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। জানাজা শেষে উপস্থিত শিল্পী ও নির্মাতারা জানান, শামস সুমনের চলে যাওয়া দেশের অভিনয় জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মতো অমায়িক ও নিবেদিতপ্রাণ শিল্পী বিরল।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শক্তিমান অভিনেতা। বর্তমানে তাঁর মরদেহ হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাজ্য থেকে পরিবারের সদস্যরা দেশে পৌঁছালে তাঁর মরদেহ গ্রামের বাড়ি রাজশাহীতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here