দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০

0
20
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও জাহাজের সংঘর্ষ, আহত ১০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে এই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন লঞ্চে থাকা দুই শতাধিক যাত্রী। পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা ‘এমভি রেজোয়ান’ নামের লঞ্চটি মাঝ নদীতে পৌঁছালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

লঞ্চে থাকা যাত্রীদের অভিযোগ, লঞ্চের মাস্টারের অসতর্কতা ও গাফিলতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে দু’জন যাত্রী নদীতে ছিটকে পড়ে যান। পরে তারা সাঁতরে পুনরায় লঞ্চে উঠতে সক্ষম হন। আহত ১০ যাত্রীর মধ্যে কয়েকজন মাথায় ও হাতে-পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক জানান, সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত লঞ্চটি দৌলতদিয়া ঘাটে পৌঁছালে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের নিরাপদে নামিয়ে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here