লঞ্চে নৌকা থেকে যাত্রী ওঠা বন্ধে কঠোর অবস্থানে সরকার: নৌপ্রতিমন্ত্রী

0
21
লঞ্চে নৌকা থেকে যাত্রী ওঠা বন্ধে কঠোর অবস্থানে সরকার: নৌপ্রতিমন্ত্রী

আসন্ন ঈদুল ফিতরের ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি মাঠে নেমেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর সদরঘাট টার্মিনাল এলাকার সার্বিক পরিস্থিতি তদারকি শেষে তিনি জানান, মাঝ নদী বা নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনা হবে।

প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, “লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিশেষ করে নৌকা দিয়ে লঞ্চে যাত্রী তোলার বিষয়টি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এই অনিয়ম বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর নজরদারি চালানো হবে।” ভবিষ্যতে নৌ-পারাপার ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে ঘাট থেকে দূরে স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি, যাতে অনিয়ন্ত্রিতভাবে নৌকা বা লঞ্চ চলাচল নিয়ন্ত্রণ করা যায়।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত কোনো যাত্রী সরাসরি এমন অভিযোগ করেননি। তিনি উল্লেখ করেন, যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার ইতিমধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিদিন মাঠে থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছে। কেউ যদি অতিরিক্ত ভাড়ার শিকার হন, তবে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি না নিয়ে নিয়ম মেনে যাতায়াতের অনুরোধ করেছেন প্রতিমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here