বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

0
21
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থে‌কে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তারা বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকায় ফিরবেন।

মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট আজ সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকা যাত্রা করে।

এই বিশেষ ফ্লাইটের যাত্রী বাহরাইন প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে গোল্ডেন টিউলিপ হোটেলে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার উপস্থিত হয়ে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি যাত্রীদের যাত্রার আগে শুভকামনা জানান এবং গালফ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here