পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

0
16
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতরের আনন্দময় মুহূর্তে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান এবং এই উৎসব যেন জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।

শুভেচ্ছা বাণীতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও সংযমের পর এই দিনটি আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অমীয় বার্তা নিয়ে আসে। রমজান মাসের ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়, যা সমাজে পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত করে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য হলো রমজানের শিক্ষাকে ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত করা। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়াই এই দিনের মূল শিক্ষা। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার মুখে হাসি ফোটানোর অঙ্গীকার করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

পরিশেষে প্রধানমন্ত্রী একটি মানবিক, উন্নত ও শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির অগ্রগতি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি প্রার্থনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here