ঈদে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0
14
ঈদে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্ত্রী ও কন্যাসহ পরিবারের সদস্যদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কবরে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

এ সময় তারেক রহমান-এর সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকো-এর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের কেন্দ্রীয় নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here