প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান

0
24
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন তারেক রহমান

প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণ যে ধরনের দেশ দেখতে চায়, সরকার সেই অনুযায়ী দেশ পরিচালনায় কাজ করবে।

শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা—যেন একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা যায় এবং জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করা সম্ভব হয়। তিনি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭১ এবং ২০২৪ সালের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের সদস্য, মন্ত্রিসভার সদস্য ও শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here