মিরপুরে ঈদের জামাতে অংশ নিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

0
16
মিরপুরে ঈদের জামাতে অংশ নিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের (মূল মনিপুর বালিকা ক্যাম্পাস) মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় আয়োজিত ওই ঈদ জামাতে তিনি অংশ নেন। সকাল থেকেই মিরপুর ও আশপাশের এলাকা থেকে অসংখ্য মুসল্লি মনিপুর স্কুল মাঠে নামাজ আদায়ের জন্য সমবেত হন। তার আগমনকে কেন্দ্র করে এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ডা. শফিকুর রহমান। এ সময় তার সঙ্গে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে তিনি রাজধানীর ২৯ মিন্টো রোডে তার সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত রাজনৈতিক নেতা ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here