ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। শনিবার ভোরের পর থেকে অন্তত চতুর্থবারের মতো এ হামলার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, অল্প সময় আগে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
সতর্কবার্তা জারির পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যেতে বলা হয়। সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই ধ্বংস করার চেষ্টা চলছে এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে।