কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: ৭ আরোহীর সবাই নিহত

0
11
কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: ৭ আরোহীর সবাই নিহত

কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী সাতজনের সবাই প্রাণ হারিয়েছেন। রোববার (২২ মার্চ) কাতার ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। নিয়মিত দায়িত্ব পালনকালে কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে কাতারের সশস্ত্র বাহিনীর চারজন সদস্য রয়েছেন। এছাড়া কাতার ও তুরস্কের যৌথ বাহিনীর একজন সদস্য এবং দুইজন বিশেষজ্ঞ প্রযুক্তিবিদ এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। কাতারি কর্তৃপক্ষের ভাষ্যমতে, হেলিকপ্টারটি একটি নিয়মিত প্রশিক্ষণ বা টহল মিশনে নিয়োজিত ছিল।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলেও দুই দেশের সামরিক সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না। বিদ্যমান চুক্তি ও পূর্বপরিকল্পনা অনুযায়ী কাতার ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং কৌশলগত সমন্বয় কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে।

ঘটনাটি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে উভয় দেশের সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here