ইরানের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ লেবাননের

0
12
ইরানের রাষ্ট্রদূতকে দেশ ছাড়ার নির্দেশ লেবাননের

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা রউফ শেইবানির পরিচয়পত্র বাতিল করেছে দেশটির সরকার। আগামী রোববারের (২৯ মার্চ) মধ্যে তাকে লেবানন ত্যাগ করতে বলা হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব আবদেল সাত্তার ইসা বৈরুতে নিযুক্ত ইরানি চার্জ দ্য’ অ্যাফেয়ার্স তৌফিক সামাদি খোশখোকে তলব করে বিষয়টি অবহিত করেছেন।

তেহরান থেকে তাদের রাষ্ট্রদূত আহমেদ সুওয়াইদানকেও প্রত্যাহার করে নিয়েছে লেবানন।

ইরান সরকারের সাথে লেবানন সরকারের সম্পর্কের ক্রমশ অবনতি হচ্ছে। দেশটির সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইরানের ঘনিষ্ঠ মিত্র। হেজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র চাপ রয়েছে লেবানন সরকারের ওপর।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here