মাগুরায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুই যুবক গ্রেপ্তার

0
16
মাগুরায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় দুই যুবক গ্রেপ্তার

মাগুরার শ্রীপুর উপজেলায় ঈদুল ফিতরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া এবং অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার চর জোকা গ্রাম থেকে তাদের আটক করা হয়। এর আগে সোমবার দিবাগত রাতে শ্রীপুর থানায় পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন এসআই সুবীর কুমার রায়।

গ্রেপ্তারকৃতরা হলেন চর জোকা গ্রামের প্রয়াত আজাহার কাজীর ছেলে মো. রাজু কাজী (২৮) এবং একই গ্রামের মজিদ কাজীর ছেলে ঝন্টু কাজী (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ ঈদের দিন নামাজ শেষে বাড়ি ফেরার সময় উপজেলার গয়েশপুর ইউনিয়নের চর জোকা গ্রামের পাঁচ যুবক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন এবং বিএনপিকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানিয়েছেন, গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here