মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার কমান্ডার আলিরেজা তাংশিরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল।
এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে দ্য টাইমস অব ইসরায়েলে এ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বন্দর শহর বন্দর আব্বাসে এই হামলা চালানো হয়। হরমুজ প্রণালি বন্ধ করার দায়িত্বে থাকা কমান্ডার তাংশিরি এতে নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
তবে এই ঘটনায় এখন পর্যন্ত ইরান কিংবা ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।
২০১৮ সাল থেকে আইআরজিসি নৌ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন তাংশিরি। সম্প্রতি হরমুজ প্রণালি বন্ধের পদক্ষেপগুলোতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। উল্লেখ্য, এর আগে তিনি একাধিক মার্কিন-ইসরায়েলি হামলা থেকে বেঁচে যাওয়া শীর্ষ কমান্ডারদের মধ্যে একজন ছিলেন।