তিন দিনে কত আয় করল শাকিবের ‘প্রিন্স’

0
21
তিন দিনে কত আয় করল শাকিবের ‘প্রিন্স’

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা মানেই ঈদের উৎসবের বাড়তি আমেজ। তবে এবারের ঈদুল ফিতরে সেই চেনা সমীকরণ যেন কিছুটা ফিকে হয়ে গেছে। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ মুক্তির আগে দর্শকদের মধ্যে যে প্রবল উদ্দীপনা সৃষ্টি করেছিল, প্রেক্ষাগৃহে তার প্রতিফলন সেভাবে দেখা যাচ্ছে না।

বিএমআর-এর দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম তিন দিনে সিনেমাটি মোট আয় করেছে ৫১.৫৪ লাখ টাকা। প্রথম দিনে ১৬.১৯ লাখ, দ্বিতীয় দিনে ২০.০৬ লাখ এবং তৃতীয় দিনে ১৫.২৯ লাখ টাকা আয় করেছে ছবিটি। বাজার বিশ্লেষকদের মতে, শাকিব খানের মতো বড় তারকার সিনেমার জন্য এই আয়ের চিত্র বেশ হতাশাজনক।

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগত নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে একেবারে ভিন্ন রূপে অ্যাকশন ও গ্যাংস্টার ইমেজে দেখা গেছে। তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু। তবে দর্শকরা বলছেন, গল্পের দুর্বলতা এবং চিত্রনাট্যের অসামঞ্জস্যতার কারণেই কাঙ্ক্ষিত দর্শক টানতে ব্যর্থ হচ্ছে ‘প্রিন্স’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here