আলমডাঙ্গায় কিশোরীকে গণধর্ষণ: নারীসহ গ্রেফতার ৬

0
21
আলমডাঙ্গায় কিশোরীকে গণধর্ষণ: নারীসহ গ্রেফতার ৬

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক কিশোরীকে (১৮) গণধর্ষণের অভিযোগে এক নারীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ মার্চ) বিকেলে চুয়াডাঙ্গা জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এই তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের মিজান (২২), সামাদ আলী (২৫), আদম (২৪), শাহজাহান (৩০) এবং শিয়ালমারি গ্রামের আব্দুস সালাম (২৮)। এছাড়া এই অপরাধে সহায়তা করার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি পাড়ার বাসিন্দা কবিতা (৩০) নামে এক নারীকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ মার্চ বেড়ানোর কথা বলে ওই কিশোরীকে চুয়াডাঙ্গা শহরের বড় বাজারে নিয়ে আসেন কবিতা। সেখান থেকে ইজিবাইকে করে তাকে আলমডাঙ্গার খাদিমপুর গ্রামের বেলেরদাড়ি মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্রের মুখে কিশোরীকে জিম্মি করে একটি আমবাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পর বিষয়টি কাউকে না জানাতে প্রাণনাশের হুমকি দিয়ে তারা কিশোরীকে বড় বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরী বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে তার স্বামীর কাছে পুরো ঘটনাটি খুলে বলেন। পরবর্তীতে কিশোরী নিজে বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পুলিশ সুপার জানান, ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ডের প্রক্রিয়া চলছে এবং গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here