দৌলতদিয়ায় বাসডুবি: পঞ্চম দিনেও চলছে উদ্ধার অভিযান

0
21
দৌলতদিয়ায় বাসডুবি: পঞ্চম দিনেও চলছে উদ্ধার অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার পর পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পুনরায় মরদেহ অনুসন্ধান শুরু হয়।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, উদ্ধারকারী দল ঘাট এলাকায় অবস্থান করছে। নিখোঁজদের সন্ধানে এবং কোনো মরদেহ ভেসে গেছে কি না তা নিশ্চিত করতে স্পিডবোট নিয়ে আশপাশের এলাকাও তল্লাশি করা হচ্ছে।

তিনি বলেন, এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এদিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে বাসডুবির ঘটনাস্থল পরিদর্শনে এসেছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব মাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here