জ্বালানি তেল পাচার রোধে রাজশাহী সীমান্তে বিজিবির কড়াকড়ি

0
23
জ্বালানি তেল পাচার রোধে রাজশাহী সীমান্তে বিজিবির কড়াকড়ি

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ১২টি পেট্রোল পাম্পে নজরদারি বৃদ্ধি করেছে।

এছাড়া রাজশাহী রেলস্টেশন সংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপো এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করা হয়েছে। সীমান্তবর্তী পদ্মার চর এলাকাতেও টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, পাশ্ববর্তী দেশ ভারতে জ্বালানি তেলের মূল্য তুলনামূলক বেশি হওয়ায় একটি অসাধু চক্র সীমান্ত দিয়ে অবৈধভাবে তেল পাচারের চেষ্টা করছে। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতিও এ ধরনের তৎপরতা বাড়িয়ে তুলেছে বলে ধারণা করা হচ্ছে।

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, অবৈধ মজুদ ও পাচার ঠেকাতে টহল বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here