আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

0
22
আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) রাত দেড়টার দিকে আখাউড়া থানাধীন ধরখার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধরখার ইউনিয়নের বাইতুল ফালাহ জামে মসজিদের পাশের একটি বাগান এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. রাসেল (৩১), মো. জাবেদ খাদেম (২৭) ও মো. অলিউল্লাহ ভূঁইয়া ওরফে বাবু (২২)। তাদের সঙ্গে থাকা আরও ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে।

ঘটনাস্থল থেকে চারটি রামদা, দুটি ছুরি, একটি লোহার রড ও একটি পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here